বজ্রপাত এর সময় এসি চালু রাখলে কী ক্ষতি হতে পারে? বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ঝড়ের মধ্যেও এসি চালু রাখছেন? ঝুঁকি কোথায় তৈরি হয়

গরমের দিনে অনেক বাড়িতেই প্রায় সারাদিন এসি চালানো হচ্ছে। কিন্তু আবহাওয়া খারাপ হলে, বিশেষ করে বজ্রপাত শুরু হলে, একইভাবে এসি চালু রাখা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে, বজ্রপাতের সময় বিদ্যুৎ লাইনে হঠাৎ অস্বাভাবিক ভোল্টেজ ওঠানামা করতে পারে। এই অতিরিক্ত বৈদ্যুতিক চাপ সরাসরি এসির ভেতরের সংবেদনশীল যন্ত্রাংশে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বর্তমানে ব্যবহৃত ইনভার্টার এসি গুলোতে উন্নত ইলেকট্রনিক বোর্ড থাকে। এসব অংশ তুলনামূলক ভাবে বেশি সংবেদনশীল হওয়ায় পাওয়ার সার্জ তৈরি হলে ক্ষতির আশঙ্কাও বাড়ে। ফলে বজ্রপাতের সময় এসি চালু থাকলে যন্ত্রের অভ্যন্তরীণ সার্কিট নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

শুধু রিমোট দিয়ে বন্ধ করলেই পুরো নিরাপত্তা মেলে না

অনেকেই মনে করেন রিমোটের মাধ্যমে এসি অফ করলেই সেটি নিরাপদ অবস্থায় চলে যায়। কিন্তু প্রযুক্তিবিদদের মতে, এতে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয় না। লাইনে সংযোগ সক্রিয় থাকলে বজ্রপাত জনিত বৈদ্যুতিক চাপ যন্ত্র পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে ঝড়-বৃষ্টির সময় শুধুমাত্র এসি অফ না করে দেয়ালের সুইচও বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভব হলে প্লাগ খুলে রাখাকে সবচেয়ে নিরাপদ উপায় হিসেবে দেখা হচ্ছে। এতে সরাসরি বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন থাকে এবং সম্ভাব্য ক্ষতির আশঙ্কা কমে যায়।

বজ্রপাতের সময় এসি চালু

আউটডোর ইউনিটের অবস্থানও গুরুত্বপূর্ণ

বজ্রপাতের সময় এসি ব্যবহারের ঝুঁকি শুধু বিদ্যুৎ লাইনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খোলা জায়গায় থাকা আউটডোর ইউনিট বৃষ্টি ও অতিরিক্ত আর্দ্রতার কারণে সমস্যায় পড়তে পারে। দীর্ঘ সময় ভেজা পরিবেশে থাকলে যন্ত্রাংশে ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনাও বাড়ে। তাই এসির বাইরের ইউনিট এমন স্থানে বসানোর পরামর্শ দেওয়া হচ্ছে, যেখানে সরাসরি বৃষ্টি কম লাগে এবং পরিবেশ তুলনামূলক নিরাপদ থাকে। এতে যন্ত্রের স্থায়িত্বও ভালো থাকে।

Read More  iOS 26.4 Beta 1 Features: RCS Encryption টেস্ট, নতুন Music আপডেট ও ডিফল্ট Stolen Device Protection

শুধু এসি নয়, অন্যান্য ডিভাইসেও একই সতর্কতা

বজ্রপাতের সময় সতর্কতার তালিকায় শুধু এসি নেই। টিভি, ওয়াই-ফাই রাউটার এবং ডেস্কটপ কম্পিউটারের মতো বৈদ্যুতিক যন্ত্রও একই ধরনের ঝুঁকির মধ্যে থাকতে পারে। কারণ বিদ্যুৎ লাইনে তৈরি হওয়া হঠাৎ সার্জ একাধিক ডিভাইসে একসঙ্গে প্রভাব ফেলতে সক্ষম। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, এমন সময় সামান্য অসাবধানতাও বড় ধরনের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তাই বজ্রপাতের সময় এসি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন।

[ সোর্স: jugantor ]

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Disclaimer

We strive to provide accurate information, but we cannot guarantee that all details are always fully updated.

আইটি বিতান এ আমরা চেষ্টা করি সহজ বাংলা ভাষায় আপনাদের কাছে প্রযুক্তির নতুন খবর ও দরকারি টিউটোরিয়াল তুলে ধরতে, যাতে সবাই সহজে বুঝতে পারে। স্মার্টফোন, অনলাইন ইনকাম কিংবা ডিজিটাল দুনিয়ার খুঁটিনাটি সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ,হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে  যুক্ত হোন।

আইটি বিতানে, আমরা প্রযুক্তি, গ্যাজেট রিভিউ এবং নানা ধরণের বিষয় নিয়ে ব্লগ লিখি। পাঠকের জন্য সহজ, প্রাসঙ্গিক এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করাই আমার প্রাথমিক উদ্দেশ্য। নতুন তথ্য শেয়ার করতে এবং পাঠকদের সাথে জ্ঞান ভাগাভাগি করতে পছন্দ করি।

Leave a Comment