শ্রদ্ধাঞ্জলী গাথা

প্রিয় পাঠক -পাঠিকাগণ আজকের এই আর্টিকেলে শ্রদ্ধাঞ্জলী গাথা সর্ম্পকে জানবো। এই পোষ্ট এর মাধ্যমে আপনি সহযেই শ্রদ্ধাঞ্জলী গাথা সহযেই জানতে ও পড়তে পারবেন। নিচে শ্রদ্ধাঞ্জলী গাথা দেওয়া হলো:

শ্রদ্ধাঞ্জলী গাথা

শ্রদ্ধাঞ্জলী গাথা

কি নামে তোমায় ডাকিব হে প্রভু-

পাইনা শব্দ খুজিয়া।

কি দিয়ে তোমায় পূজিব হে নাথ,

কে দিবে আমায় বলিয়া?

মানবের স্তুতি; জগতের পূজা-

চাহনা হে তুমি চাহনা;

মানবের তুমি জগতেরে তুমি-

সেবিয়াছ দিয়া করুণা।

তবুও পরাণ আকুল হইয়া-

চায় ও চারণ চুমিতে;

অসীম তোমায় সসীম ভাষায়

চায় গো ব্যক্ত করিতে ।

সসীম ভাষায় অসীম তোমায়

চায় গো ব্যাখা করিতে

আকুল পরাণ ব্যাকুল হইয়া-

ধায় ও চরণ ধরিতে ।

প্রকৃতির মুখ রসনা হইতে

গুপ্ত সত্য টানিয়া,

করিয়াছ ব্যক্ত, হইবারে মুক্ত

কারাগার তার ভাঙ্গিয়া ।

এ রহস্যময় জীবনে আমার-

ঘটিতেছে যত ঘটনা।

তাদের মাঝারে পাই দেখিবারে,

“দর্শন” তব রচনা।

সুখের হিল্লোলে, দুঃখ-বজ্র-নাদে

হৃদয় কাপিয়া উঠিলে,

তোমার জীবন তোমার বচন

থামায় বজ্র হিল্লোলে।

কৃতজ্ঞ হৃদয়ে আপনা ভুলিয়া-

লুটাইতে চাই চরণে

ধাই পূজিবারে বিহ্বলিত প্রাণে-

গন্ধ-দীপ কুসুমে।

চাহি ডাকিবারে, মিলেনা তা ভাষা-

মূক হয়ে থাকি বসিয়া,

কি নামে তোমায় ডাহিব হে প্রভু,

ভাষাত পাইনা খুঁজিয়া।

হৃদয়ের তুমি আদর্শ আমার;

জীবনের ধ্রুব তারকা,

তব আত্ম-দান অসীম করুনা

আমার জীবন-দপিকা।

তোমার জীবন মৈত্রী, প্রজ্ঞা, বল

তোমার শান্তি পাইতে,

হইব সক্ষম আমি ও একদা

চক্রে চক্রে ভ্রমিতে।

তোমার এ বাণী, এ মধুর সত্য-

রেখেছি আঁকিয়া হৃদয়ে ।

কি নামে তোমায় ডাকিব হে প্রভু,

প্রাণের আকাঙ্খ মিটায়ে ।

মরণ যখন আসিব লইতে,

চরম নিশ্বাস টানিয়া,

স্মৃতির মাঝারে রাখিয়ে তোমারে,

যাব অজানায় চলিয়া।

কি ভয় আমার, কি দুঃখ আমার,

এখানে, ওখানে, সেখানে।

তোমা ময় হ’ক জীবন আমার-

জনমে জীবনে মরণে;

Read More  ত্রিরত্ন বন্দনা গাথা

শাস্তা আমার, আদর্শ আমার,

লও গো প্রণতি চরণে ।

ক্রমেতে কপিলপুরে পিতামাতা সকলেরে।

যে কোন ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই শ্রদ্ধাঞ্জলী গাথাটি আপনার পরিচিতদেরকে শেয়ার করুন। যাতে সবাই জানতে পারে ও শিখতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Disclaimer

We strive to provide accurate information, but we cannot guarantee that all details are always fully updated.

আইটি বিতান এ আমরা চেষ্টা করি সহজ বাংলা ভাষায় আপনাদের কাছে প্রযুক্তির নতুন খবর ও দরকারি টিউটোরিয়াল তুলে ধরতে, যাতে সবাই সহজে বুঝতে পারে। স্মার্টফোন, অনলাইন ইনকাম কিংবা ডিজিটাল দুনিয়ার খুঁটিনাটি সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ,হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে  যুক্ত হোন।

হাই! আমি ইমন। প্রযুক্তি, গ্যাজেট রিভিউ এবং নানা ধরণের বিষয় নিয়ে ব্লগ লিখি। পাঠকের জন্য সহজ, প্রাসঙ্গিক এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করাই আমার প্রাথমিক উদ্দেশ্য। নতুন তথ্য শেয়ার করতে এবং পাঠকদের সাথে জ্ঞান ভাগাভাগি করতে পছন্দ করি।