Samsung Galaxy A57 and A37 মার্চে আসছে: 120Hz AMOLED, 45W চার্জিং ও Android 16 নিশ্চিত

Samsung Galaxy A57 and A37: মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন দুই স্মার্টফোন আনতে যাচ্ছে স্যামসাং। মার্চ মাসে বাজারে আসতে পারে Samsung Galaxy A57 and A37। আনুষ্ঠানিক ঘোষণার আগেই ডিভাইস দুটি নিয়ে বিভিন্ন লিক ও গুজব সামনে এসেছে। কয়েকদিন আগে এই দুই মডেলকে Google Play Console লিস্টিংয়েও দেখা গেছে। সর্বশেষ এক নির্ভরযোগ্য লিকার তাদের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছেন।

Samsung Galaxy A57: স্লিম ডিজাইন, শক্তিশালী স্পেসিফিকেশন

লিক অনুযায়ী, Samsung Galaxy A57 এ থাকছে ৬.৬ ইঞ্চির FHD+ ফ্ল্যাট AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। ফোনটির পুরুত্ব ৬.৯ মিমি এবং ওজন ১৮২ গ্রাম। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1680 SoC এবং স্টোরেজ হিসেবে থাকবে UFS 3.1। সফটওয়্যার দিক থেকে এটি চলবে Android 16 এ।

ক্যামেরা সেটআপে থাকছে ট্রিপল রিয়ার ইউনিট। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল OIS প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে সেলফির জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০mAh ব্যাটারি এবং ৪৫W চার্জিং সাপোর্ট। পাশাপাশি এতে IP68 রেটিং থাকবে।

Samsung Galaxy A57

Samsung Galaxy A37: বড় ডিসপ্লে, ভিন্ন চিপসেট

অন্যদিকে Samsung Galaxy A37 এ থাকছে ৬.৭ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যেখানে ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি Android 16 এ চলবে এবং এতে ব্যবহার করা হয়েছে Exynos 1480 চিপসেট। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1।

ক্যামেরা অংশে ৫০ মেগাপিক্সেল (১/১.৫৬”) প্রধান সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে। সেলফির জন্য রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ক্ষমতা ৫,০০০mAh এবং ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এই মডেলে IP67 রেটিং দেওয়া হবে।

Read More  Samsung Galaxy A57 দাম কত টাকা ও ফুল Specifications

দাম ও লঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা বাকি

Samsung Galaxy A57 and A37 নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সামনে এলেও এখনো পর্যন্ত সঠিক দাম এবং নির্দিষ্ট লঞ্চ তারিখ জানানো হয়নি। অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্য লিক হিসেবেই বিবেচিত হচ্ছে। নতুন আপডেট এলে বিস্তারিত জানা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Disclaimer

We strive to provide accurate information, but we cannot guarantee that all details are always fully updated.

আইটি বিতান এ আমরা চেষ্টা করি সহজ বাংলা ভাষায় আপনাদের কাছে প্রযুক্তির নতুন খবর ও দরকারি টিউটোরিয়াল তুলে ধরতে, যাতে সবাই সহজে বুঝতে পারে। স্মার্টফোন, অনলাইন ইনকাম কিংবা ডিজিটাল দুনিয়ার খুঁটিনাটি সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ,হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে  যুক্ত হোন।

হাই! আমি ইমন। প্রযুক্তি, গ্যাজেট রিভিউ এবং নানা ধরণের বিষয় নিয়ে ব্লগ লিখি। পাঠকের জন্য সহজ, প্রাসঙ্গিক এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করাই আমার প্রাথমিক উদ্দেশ্য। নতুন তথ্য শেয়ার করতে এবং পাঠকদের সাথে জ্ঞান ভাগাভাগি করতে পছন্দ করি।

Leave a Comment