মাঘী পূর্ণিমা গাথা

প্রিয় পাঠক -পাঠিকাগণ আজকের এই আর্টিকেলে মাঘী পূর্ণিমা গাথা সর্ম্পকে জানবো। এই পোষ্ট এর মাধ্যমে আপনি সহযেই মাঘী পূর্ণিমা গাথা সহযেই জানতে ও পড়তে পারবেন। নিচে মাঘী পূর্ণিমা গাথা দেওয়া হলো:

মাঘী পূর্ণিমা গাথা

মাঘী পূর্ণিমা গাথা

১। শ্রী মাঘী পূর্ণিমা তিথি অতি শুভক্ষণ,

চতুরদিকে উকি দেয় বসন্ত তখন।

২। চাষীদের ঘরে থাকে গােলাভরা ধান,

আনন্দে ভরিয়া থাকে সকলের প্রাণ।

৩। নাতি গ্রীষ্ম, নাতি শীত, নহে বর্ষা আর,

হাসির ফোয়ায়া ছুটে আনন্দে সবার।

৪। মাঠে মাঠে বসে যায় কতরূপ মেলা,

বেচা-কেনা করে লােকে, করে কত খেলা।

৫। আনন্দে ঘরে কত পিঠা করে,

রসেতে ডুবায়ে তাহা খায় সমাদরে।

৬। প্রতিবেশীদের করে কত আপ্যায়ন,

মনের আনন্দে করে আলাপন।

৭। সে সময়ে চারিদিকে করিতে ভ্রমণ,

কোনরূপ অসুবিধা নহে কদাচন।

৮। এমন সময়ে বুদ্ধ ভ্রমিতে ভ্রমিতে,

উপনীত হইলেন চাপাল চৈত্যেতে ।

৯। কন্দর্পের নিমন্ত্রণ গ্রহণ করিয়া,

পরিনির্বাণের দিন দিলেন ঘােষিয়া ।

১০। তিসমাস পরে গিয়া কুশীনারা স্থান,

মল্লরাজ শালবনে হবেন নির্বাণ ।

১১। সে হেতু এ পূর্ণিমাতে উপাসথ নিয়া,

অনিত্য, অনাত্ন ভাব স্মরণ করিয়া স্মরণ ।

১২। বুদ্ধ, ধর্ম, সংঘ গুন করিয়া স্মরণ,

সবে করি নির্বানের হেতু উপার্জন ।

১৩। সংযােগের ফলে যাহা উৎপন্ন হইবে,

কালের কবলে পড়ে ধ্বংশ হয়ে যাবে ।

১৪। যাহা কিছু ধ্বংশশীল সকলি অনিত্য,

তাহাই দুঃখের হেতু, তাহাই অনাত্ন।

১৫। সংযােগে উৎপন্ন যাহা কিছু দেখি তাই,

অনিত্য ব্যতীত অর নিত্য কিছু নাই ।

১৬। সংযােগের উৎপন্ন বুদ্ধ এল এই ধরাতে,

বিয়ােগ হলেন তাই জগত হইতে।

১৭। এ জগত জলাশয়ে বুদ বুদ মতন,

ধ্বংশ হবে, নিত্য কিছু নহে কদাচন।

১৮। সেইরূপ আমি-তুমি যত আছে প্রাণী

ধ্বংস হবে সবে, পাবে বিচ্ছেদের ঘ্রাণী।

১৯। তাই ভবে যতদিন থাকে বিদ্যমান,

Read More  উদয়ন পূজার গাথা

অকুশল ত্যাগী করে কুশল ধীমান ।

২০। আমরাও সবে এই পুণ্যতিথি স্থরে,

পুজা ও বন্দনা করি অবনতঃ শিরে।

২১। এ রূপে অনিত্যতা করিয়া ভাবনা,

শ্রদ্ধা যুক্ত চিত্তে করি পূজা ও বন্দনা।

২২। যে পুণ্য মােরা অর্জন মােরা করিলাম ভবে,

সুখী হও আমাদের পুণ্যের প্রভাবে ।

২৩। দেব নর যত আছে প্রাণীগণ ভবে,

সুখী হও আমাদের পুণ্যের প্রভাবে ।

২৪। সুখী হয়ে সুখে রক্ষা করহ সবার,

যেন হয় নির্বাণ লাভ দেব ব্রহ্ম ঘুরে ।

২৫। এ পুণ্য গ্রহণ করে কর আশীবাদ,

অনির্বাণ পুণ্য যেন না হয় প্রমাদ।

যে কোন ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মাঘী পূর্ণিমা গাথা আপনার পরিচিতদেরকে শেয়ার করুন। যাতে সবাই জানতে পারে ও শিখতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Disclaimer

We strive to provide accurate information, but we cannot guarantee that all details are always fully updated.

আইটি বিতান এ আমরা চেষ্টা করি সহজ বাংলা ভাষায় আপনাদের কাছে প্রযুক্তির নতুন খবর ও দরকারি টিউটোরিয়াল তুলে ধরতে, যাতে সবাই সহজে বুঝতে পারে। স্মার্টফোন, অনলাইন ইনকাম কিংবা ডিজিটাল দুনিয়ার খুঁটিনাটি সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ,হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে  যুক্ত হোন।

হাই! আমি ইমন। প্রযুক্তি, গ্যাজেট রিভিউ এবং নানা ধরণের বিষয় নিয়ে ব্লগ লিখি। পাঠকের জন্য সহজ, প্রাসঙ্গিক এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করাই আমার প্রাথমিক উদ্দেশ্য। নতুন তথ্য শেয়ার করতে এবং পাঠকদের সাথে জ্ঞান ভাগাভাগি করতে পছন্দ করি।