9000mAh ব্যাটারি নিয়ে আসছে Honor 600? সার্টিফিকেশন ডেটাবেসে নতুন তথ্য

নতুন Honor 600 সিরিজ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি Global Certification Forum (GCF) ওয়েবসাইটে Honor 600 এবং Honor 600 Pro নামের দুটি ডিভাইস তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী Honor 600 এর মডেল নাম্বার VKJ-NX9 এবং Honor 600 Pro এর মডেল নাম্বার VKP-NX9। সাধারণত GCF সার্টিফিকেশন পাওয়া মানেই গ্লোবাল বাজারে আসার প্রস্তুতি প্রায় শেষের দিকে। একই মডেল নাম্বার Google One মেম্বারশিপ পেজ এবং eSIM ডেটাবেসেও দেখা গেছে। তবে এই সার্টিফিকেশন থেকে ফোনগুলোর স্পেসিফিকেশন জানা যায়নি। এর আগে Honor 600 Lite সম্পর্কে তথ্য সামনে এসেছিল। নতুন এই দুই মডেলের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই সিরিজটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে পারে।

Honor 600 pro Honor 600

ব্যাটারি ও ডিসপ্লে নিয়ে প্রাথমিক তথ্য

চীনের পরিচিত টিপস্টার Digital Chat Station জানিয়েছেন, স্ট্যান্ডার্ড Honor 600 মডেলে 6.57 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। সবচেয়ে আলোচিত তথ্য হচ্ছে, এতে 9,000mAh ক্ষমতার বড় ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। Pro সংস্করণ সম্পর্কে এখনো নির্দিষ্ট কিছু প্রকাশ হয়নি।চীনে লঞ্চের পর সিরিজটি গ্লোবাল বাজারেও আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়নি।

Honor 600

আগের প্রজন্মের স্পেসিফিকেশন কেমন ছিল

গত বছর কোম্পানি চীনে Honor 500 এবং Honor 500 Pro লঞ্চ করেছিল। Honor 500 মডেলে 6.7 ইঞ্চির 2736 × 1264 পিক্সেল রেজোলিউশনের ফুলএইচডি+ পাঞ্চ-হোল ফ্ল্যাট OLED ডিসপ্লে ছিল। এতে 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং সর্বোচ্চ 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করত।

ক্যামেরা বিভাগে Honor 500 এ 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (f/1.9, 1/4″, OIS) এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড + ম্যাক্রো সেন্সর (f/2.2, 112° অটোফোকাস) দেওয়া হয়েছিল। সামনে ছিল 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সঙ্গে 3D ডেপথ ফিচার।ব্যাটারির দিক থেকে ফোনটিতে 8000mAh ইউনিট এবং 80W SuperCharge ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছিল Snapdragon 8s Gen 4 অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.02GHz থেকে 3.2GHz পর্যন্ত। গ্রাফিক্সের জন্য ছিল Adreno 825 GPU। পাশাপাশি ডিভাইসটিতে IP68, IP69 এবং IP69K রেটিংও ছিল।

Read More  Galaxy Unpacked 2026 ইভেন্টে আসছে Galaxy S26 Ultra, 200MP ক্যামেরা ও নতুন চিপসেটের ঝলক

এই তথ্যগুলো সামনে আসার পর এখন নজর থাকছে Honor 600 সিরিজের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। সার্টিফিকেশন লিস্টিং দেখেই বোঝা যাচ্ছে, বাজারে আসতে আর বেশি দেরি নেই।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Disclaimer

We strive to provide accurate information, but we cannot guarantee that all details are always fully updated.

আইটি বিতান এ আমরা চেষ্টা করি সহজ বাংলা ভাষায় আপনাদের কাছে প্রযুক্তির নতুন খবর ও দরকারি টিউটোরিয়াল তুলে ধরতে, যাতে সবাই সহজে বুঝতে পারে। স্মার্টফোন, অনলাইন ইনকাম কিংবা ডিজিটাল দুনিয়ার খুঁটিনাটি সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ,হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে  যুক্ত হোন।

হাই! আমি ইমন। প্রযুক্তি, গ্যাজেট রিভিউ এবং নানা ধরণের বিষয় নিয়ে ব্লগ লিখি। পাঠকের জন্য সহজ, প্রাসঙ্গিক এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করাই আমার প্রাথমিক উদ্দেশ্য। নতুন তথ্য শেয়ার করতে এবং পাঠকদের সাথে জ্ঞান ভাগাভাগি করতে পছন্দ করি।

Leave a Comment