ডোমেইন অথরিটি কাকে বলে? জানুন কিভাবে গুগলের চোখে ভরসা যোগ্য হবেন

প্রিয় পাঠক,আজকের এই আর্টিকেলে আমরা ডোমেইন অথরিটি বা Domain Authority (DA) নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো।যারা নতুন ব্লগার আছেন আশাকরি তাদের জন্য এই আর্টিকেল অনেক উপকারে আসবে। চলুন শুরু করা যাক, কোথাও যাবেন না শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 

ডোমেইন অথরিটি বা Domain Authority (DA) এটা হলো একটি মেট্রিক্স যা কোনো ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে কতটা র‍্যাংক করার ক্ষমতা আছে তা নির্ধারণ করতে সাহায্য করে। সহজ কথায়, গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে আপনার সাইট কতটা শক্তিশালী, সেটার একটা নম্বরভিত্তিক মানই হলো ডোমেইন অথরিটি।

এই স্কোরটা মূলত ১ থেকে ১০০ পর্যন্ত হয়। স্কোর যত বেশি, সেই সাইটের সার্চ ইঞ্জিন র‍্যাংকিং পাওয়ার সম্ভাবনা তত বেশি।এই ধারণাটা এসেছে SEO ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিষ্ঠান Moz এর কাছ থেকে। যদিও গুগল নিজে কখনোই ডোমেইন অথরিটি হিসেবে কিছু ঘোষণা করেনি, তবে Moz এর এই মেট্রিক্সটা SEO প্রফেশনালদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।এটা অনেকটা গুগলের PageRank এর অনানুষ্ঠানিক বিকল্প বলা চলে।একটা উদাহরণ দিয়ে বলি ধরুন, আপনি নতুন একটা ব্লগ খুললেন, যার DA মাত্র ১৫। আর আপনার প্রতিযোগীর ব্লগের DA হলো ৭০।

গুগল যখন এই দুইটা ব্লগ থেকে কোনটিকে প্রথমে দেখাবে, তখন তাদের আলগোরিদম অন্য অনেক ফ্যাক্টরের পাশাপাশি এই ডোমেইন অথরিটি স্কোরটাও বিবেচনায় রাখবে।এখন, প্রশ্ন উঠতে পারে আপনার সাইটের এই স্কোর বাড়ানো যায় কীভাবে? আর কেন এটা গুরুত্বপূর্ণ? এই বিষয়গুলো নিয়েই আমরা ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করবো।ডোমেইন অথরিটি কী

ডোমেইন অথরিটির কি ও ধারণা

Domain Authority শব্দটি SEO দুনিয়ার একটি আলোচিত টার্ম, যার উদ্ভব হয়েছে Moz নামক প্রতিষ্ঠানের হাত ধরে। Moz এই টার্মটি চালু করে মূলত ওয়েবসাইটের সার্বিক প্রভাব ও সার্চ র‍্যাংকিং সক্ষমতা মাপার একটি পদ্ধতি হিসেবে। Moz এই স্কোর বের করতে তাদের নিজস্ব আলগোরিদম ব্যবহার করে, যা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইল, কনটেন্ট কোয়ালিটি, ও সার্বিক SEO পারফরম্যান্স বিশ্লেষণ করে।

এই স্কোরটা ঠিক কিভাবে কাজ করে, সে ব্যাপারে আমরা পরের হেডিংগুলোতে বিশদে যাবো। কিন্তু এখন আপনার জন্য এইটা জানাটা জরুরি যে, Domain Authority সরাসরি গুগল র‍্যাংকিং ফ্যাক্টর না হলেও এটা গুগলের অ্যালগরিদমের ধাঁচ অনুকরণ করে বানানো এক ধরনের অনুমানভিত্তিক রেটিং সিস্টেম।

Table of Contents

Moz কতৃক নির্ধারিত স্কোরিং সিস্টেম

Moz তাদের Open Site Explorer নামক টুলের মাধ্যমে DA স্কোর নির্ধারণ করে। তারা প্রায় ৪০টির বেশি ফ্যাক্টর ব্যবহার করে এই স্কোর নির্ধারণ করে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাকলিঙ্কের সংখ্যা ও গুণমান। ধরুন, আপনার সাইটে অনেক অথরিটেটিভ সাইট যেমন Wikipedia, Forbes বা TechCrunch থেকে ব্যাকলিঙ্ক আছে তাহলে আপনার DA অনেকটাই বেড়ে যাবে।

তবে একটা কথা মনে রাখা জরুরি DA পরিবর্তনশীল। অর্থাৎ, আপনি হয়তো নিয়মিত ভালো কাজ করছেন, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীরাও যদি ভালো করে, তাহলে আপনি পিছিয়েও পড়তে পারেন।এই স্কোরটা সাধারনত ২০ থেকে ৩০ স্কোর নতুন সাইটের জন্য স্বাভাবিক, ৪০-৫০ মাঝারি অথরিটি সাইটের জন্য এবং ৬০-৮০ বা তার বেশি সাধারণত হাই-লেভেল অথরিটি সাইটের জন্য হয়ে থাকে।

Read More  Fallback Subdomain কি?

ডোমেইন অথরিটি কীভাবে কাজ করে?

স্কোর নির্ধারণের নিয়ম

DA স্কোর নির্ধারণের জন্য Moz যেসব প্রধান ফ্যাক্টর বিবেচনা করে তা নিচে দিচ্ছি:

DA (Domain Authority) স্কোর নির্ধারণে Moz বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিবেচনা করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিংকিং রুট ডোমেইন, অর্থাৎ কতগুলো ইউনিক ও ভিন্ন ভিন্ন ডোমেইন থেকে আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক এসেছে। পাশাপাশি ব্যাকলিংকের কোয়ালিটি ও রিলেভেন্সও বড় ভূমিকা রাখে যেসব সাইট থেকে লিংক পাওয়া হয়েছে সেগুলো কতটা অথরিটেটিভ এবং আপনার কনটেন্টের সাথে কতটা সম্পর্কযুক্ত, সেটিও দেখা হয়। এছাড়া স্প্যাম স্কোরও বিবেচনায় থাকে; যদি কোনো সাইটে অতিরিক্ত স্প্যামি বা নিম্নমানের লিংক থাকে, তাহলে সেটি DA স্কোর কমিয়ে দিতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো MozRank এবং MozTrust, যা নির্ধারণ করে আপনার সাইট কতটা শক্তিশালী ও বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে লিংক পাচ্ছে। Moz তাদের Link Explorer টুলের মাধ্যমে এসব ডেটা সংগ্রহ করে এবং AI ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে একটি ওয়েবসাইটের Domain Authority (DA) স্কোর নির্ধারণ করে।

এলগরিদম ও ফ্যাক্টরসমূহ

DA স্কোর হিসেব করা হয় একটি লজারিদমিক স্কেলে, যার মানে হলো ২০ থেকে ৩০ স্কোর বাড়ানো ৭০ থেকে ৮০ স্কোর বাড়ানোর চেয়ে অনেক সহজ। যত বেশি আপনার স্কোর বাড়বে, পরবর্তীতে আরেকটু বাড়ানো তত কঠিন হয়ে পড়বে।আরেকটা বিষয়, আপনি যদি SEO তে নতুন হন, তাহলে DA স্কোর দেখে নিজেকে হতাশ মনে হতে পারে। কিন্তু প্রতিটি সাইটের শুরুটা ১ থেকেই হয়। ধৈর্য, ধারাবাহিক কনটেন্ট তৈরি ও ভালো ব্যাকলিঙ্ক সংগ্রহই আপনার মূল অস্ত্র।

ডোমেইন অথরিটির গুরুত্ব কেন?

সার্চ ইঞ্জিন র‍্যাংকিংয়ের সাথে সম্পর্ক

অনেকেই প্রশ্ন করেন, গুগল তো DA দেখেই না, তাহলে এটা এত গুরুত্বপূর্ণ কেন? প্রশ্নটা যুক্তিসম্মত, কিন্তু উত্তরটা হলো DA গুগলের নিজস্ব কোনো র‍্যাংকিং ফ্যাক্টর নয়, তবে এটা গুগলের মতো কাজ করা একটা প্রেডিকটিভ মেট্রিক। এটা আমাদের জানায়, একটা সাইট গুগলে কতটা ভালোভাবে র‍্যাংক করতে পারে।যখন আপনি কোনো নির্দিষ্ট কীওয়ার্ডে র‍্যাংক করতে চান, তখন আপনি দেখতে পারেন আপনার কম্পিটিটরের DA কত। যদি সেটা অনেক বেশি হয়, তাহলে বুঝবেন তাদের হারানো কঠিন। তাই DA এনালাইসিস করে আপনি কনটেন্ট প্ল্যান ও লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজি তৈরি করতে পারেন।

প্রতিযোগিতা বিশ্লেষণে DA ব্যবহারের উপকারিতা

আপনার নিকশত প্রতিদ্বন্দ্বীদের DA দেখলে আপনি বুঝতে পারবেন তাদের ওয়েবসাইট কতোটা শক্তিশালী, কোন সাইটে কনটেন্ট তৈরি করলে আপনি তাদের সাথে প্রতিযোগিতা করতে পারবেন।ধরুন আপনি “বেস্ট হোস্টিং রিভিউ নিয়ে ব্লগ লিখছেন, আর আপনি দেখলেন প্রথম ১০টি র‍্যাংক করা সাইটের DA ৭০+ তাহলে নতুন DA ১৫ ওয়েবসাইট দিয়ে সেখানে র‍্যাংক পাওয়া প্রায় অসম্ভব। বরং আপনি লং টেইল কীওয়ার্ড, কম প্রতিযোগিতামূলক টার্ম বেছে নিতে পারেন।

ডোমেইন অথরিটি বনাম পেজ অথরিটি

ডোমেইন অথরিটি (Domain Authority) এবং পেজ অথরিটি (Page Authority) এই দুটি টার্ম প্রায়ই একসাথে ব্যবহার করা হলেও, এদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য আছে। Domain Authority একটি সম্পূর্ণ ওয়েবসাইট বা ডোমেইনের সার্চ র‍্যাংকিং সক্ষমতার ইঙ্গিত দেয়। অন্যদিকে, Page Authority (PA) নির্ধারণ করে একটি নির্দিষ্ট পেজের র‍্যাংকিং পাওয়ার সম্ভাবনা।

একটা উদাহরণ দিয়ে বলি আপনার ব্লগের হোমপেজ, কনট্যাক্ট পেজ এবং একটি ব্লগ পোস্ট এই তিনটি পেজের পেজ অথরিটি আলাদা হতে পারে। কিন্তু তাদের সবার উপরে একটি ডোমেইন অথরিটি কাজ করে, যেটা পুরো ডোমেইনের জন্য সমান।

এই টেবিল থেকেই পরিষ্কার বোঝা যায়, আপনি যদি একটি নির্দিষ্ট কনটেন্ট র‍্যাংক করাতে চান, তাহলে PA গুরুত্বপূর্ণ। আর সার্বিক ওয়েবসাইট পারফরম্যান্স দেখার জন্য DA দেখা উচিত।

Read More  ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করুন খুব সহজেই
বিষয় ডোমেইন অথরিটি (DA) পেজ অথরিটি (PA)
ফোকাস পুরো ডোমেইন নির্দিষ্ট একটি পেজ
নির্ধারণকারী ব্যাকলিঙ্ক, ট্রাস্ট স্কোর, লিঙ্কড ডোমেইন নির্দিষ্ট পেজে ব্যাকলিঙ্ক
পরিবর্তনশীলতা ধীরে পরিবর্তন হয় সহজে উঠানামা করে
ব্যবহার সার্বিক শক্তি মূল্যায়ন নির্দিষ্ট কনটেন্ট র‍্যাংকিং অনুমান

 

কোনটি বেশি গুরুত্বপূর্ণ?

এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনার লক্ষ্য এবং কনটেন্ট কৌশলের উপর। যদি আপনি একটি ব্র্যান্ড হিসেবে গড়ে উঠতে চান এবং সার্বিকভাবে ওয়েবসাইটের শক্তি বাড়াতে চান, তাহলে DA গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি নির্দিষ্ট পেজ বা প্রোডাক্ট র‍্যাংক করাতে চান, তাহলে PA-তে নজর দিতে হবে।

অনেক সময় দেখা যায়, একটি ওয়েবসাইটের DA হয়তো ৩০, কিন্তু তাদের একটি নির্দিষ্ট পেজের PA হয় ৫০+ কারণ ঐ পেজে উচ্চমানের ব্যাকলিঙ্ক আছে এবং অনেক শেয়ার হয়েছে। তাই, এই দুটি মেট্রিকই গুরুত্বপূর্ণ এবং আপনি আপনার কৌশল অনুযায়ী কোনটিকে গুরুত্ব দিবেন তা নির্ধারণ করবেন।একজন অভিজ্ঞ SEO এক্সপার্ট কখনো শুধু DA বা PA দেখেই সিদ্ধান্ত নেয় না বরং উভয়কেই বিবেচনায় নেয়। কারণ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল বিষয়টাই হলো ব্যালান্স DA বাড়াতে হলে PA-ও শক্তিশালী করতে হবে এবং উল্টোটা।

কী কী কারণে ডোমেইন অথরিটি বাড়ে বা কমে?

ব্যাকলিঙ্ক মানে হলো, অন্য ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের কোনো পেজের সঙ্গে লিঙ্ক করেছে। এটি মূলত একটি ভোটের মতো কাজ করে। গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন মনে করে যদি অনেক সাইট আপনাকে রেফার করছে, তাহলে আপনার কনটেন্ট ভালো ও ট্রাস্টযোগ্য।

কিন্তু সব ব্যাকলিঙ্ক এক না!

  • Dofollow লিঙ্ক: সার্চ ইঞ্জিন এই লিঙ্কগুলো ফলো করে এবং SEO-তে প্রভাব ফেলে।
  • Nofollow লিঙ্ক: এগুলো SEO-তে সরাসরি প্রভাব ফেলে না, কিন্তু ব্র্যান্ডিং ও ট্রাফিক আনতে সাহায্য করে।

এছাড়াও, যদি আপনি স্প্যামি বা লো কোয়ালিটি সাইট থেকে লিঙ্ক পান, তাহলে Moz স্প্যাম স্কোর বাড়িয়ে দিতে পারে এবং আপনার DA কমে যেতে পারে।

কনটেন্ট কোয়ালিটি ও আপডেট

গুণগত মানসম্পন্ন, ইউনিক ও রেগুলার আপডেটেড কনটেন্ট একটি ওয়েবসাইটের DA বাড়াতে সাহায্য করে। কারণ, ভালো কনটেন্ট অন্যরা লিংক করতে আগ্রহী হয়। Google ও Moz উভয়ই সেই সাইটগুলোকেই গুরুত্ব দেয়, যারা নিয়মিত নতুন কনটেন্ট যোগ করে এবং পুরোনো কনটেন্ট আপডেট রাখে।এছাড়া, যেসব কনটেন্ট ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম, তাদের ব্যাকলিঙ্ক পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি।

ওয়েবসাইটের টেকনিক্যাল SEO অবস্থা

সাইটের স্পিড, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, SSL সার্টিফিকেট, ক্লিন URL স্ট্রাকচার এসব টেকনিক্যাল দিকগুলোও DA বাড়াতে সাহায্য করে। কারণ, এসব বিষয় সার্চ ইঞ্জিনের কাছে আপনার ওয়েবসাইটের ভরসাযোগ্যতা ও ইউজার এক্সপেরিয়েন্সকে প্রভাবিত করে।একটি ধীরগতির ওয়েবসাইট বা ফ্রিকোয়েন্ট ডাউন টাইমসহ ওয়েবসাইট গুগলের কাছে ভালো ইঙ্গিত দেয় না। তাছাড়া, যদি আপনার ওয়েবসাইট ম্যালওয়্যার বা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে Moz স্বয়ংক্রিয়ভাবে আপনার DA কমিয়ে দিতে পারে।

ডোমেইন অথরিটি বাড়ানোর কার্যকরী কৌশল

গুণগত মানসম্পন্ন ব্যাকলিঙ্ক তৈরি

আপনার DA (Domain Authority) বাড়াতে হলে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে ব্যাকলিঙ্কের কোয়ালিটির উপর। একটি ব্যাকলিঙ্ক তখনই কার্যকর হয় যখন তা কোনো রিলেভেন্ট এবং অথরিটেটিভ ওয়েবসাইট থেকে আসে। উচ্চমানের ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য কিছু কার্যকর কৌশল অনুসরণ করা যেতে পারে, যেমন গেস্ট পোস্টিং, যেখানে আপনি মানসম্পন্ন কনটেন্ট লিখে বিভিন্ন উচ্চ DA ওয়েবসাইটে প্রকাশ করেন। এছাড়া ব্রোকেন লিঙ্ক বিল্ডিং একটি শক্তিশালী পদ্ধতি, যেখানে প্রতিদ্বন্দ্বী বা সম্পর্কিত সাইটের ভাঙা লিঙ্ক খুঁজে সেখানে নিজের কনটেন্ট সাজেস্ট করা হয়। ইনফোগ্রাফিকস শেয়ারিংও খুব কার্যকর, কারণ ভিজ্যুয়াল কনটেন্ট সহজেই শেয়ার হয় এবং ব্যাকলিঙ্ক পাওয়ার সম্ভাবনা বাড়ে। পাশাপাশি রিসোর্স পেজ লিঙ্কিংয়ের মাধ্যমে নির্দিষ্ট বিষয়ের রিসোর্স পেজগুলোতে নিজের কনটেন্ট যুক্ত করার চেষ্টা করা যেতে পারে।

Read More  Blogger.com দিয়ে ব্লগিং শুরু করুন | নতুনদের জন্য সেরা গাইড

তবে শুধু ব্যাকলিঙ্ক তৈরি করলেই যথেষ্ট নয়, ওয়েবসাইটের টেকনিক্যাল SEO উন্নত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইটের অভ্যন্তরীণ সমস্যাগুলো ঠিক না থাকলে ব্যাকলিঙ্ক থেকেও পূর্ণ সুবিধা পাওয়া যায় না। তাই ওয়েবসাইটের দ্রুত লোডিং স্পিড নিশ্চিত করা, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন বজায় রাখা, SSL সার্টিফিকেট (HTTPS) ব্যবহার করা, ক্লিন URL স্ট্রাকচার ও XML সাইটম্যাপ তৈরি করা এবং ডুপ্লিকেট কনটেন্ট সমস্যা সমাধান করা জরুরি। এই সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের জন্য Google PageSpeed Insights, GTmetrix এবং Screaming Frog SEO Tool এর মতো টুল ব্যবহার করা যেতে পারে, যা সাইটের SEO পারফরম্যান্স উন্নত করতে সহায়তা করে।

রেগুলার কনটেন্ট আপডেট ও পাবলিশিং স্ট্র্যাটেজি

DA বাড়ানোর জন্য শুধু একবার ভালো কনটেন্ট লিখলেই যথেষ্ট নয়, বরং সেটিকে নিয়মিতভাবে আপডেট করা জরুরি। গুগল সাধারণত ফ্রেশ এবং আপডেটেড কনটেন্টকে বেশি গুরুত্ব দেয়। তাই আপনার কনটেন্ট স্ট্র্যাটেজিতে নিয়মিত ব্লগ পোস্ট প্রকাশ, পুরাতন কনটেন্ট আপডেট করা, লং ফর্ম আর্টিকেল লেখা, কীওয়ার্ড রিসার্চ ভিত্তিক কনটেন্ট তৈরি এবং ইউজারদের সাধারণ প্রশ্নের উত্তর অন্তর্ভুক্ত করা উচিত। এই ধরনের ধারাবাহিক ও মানসম্মত কনটেন্ট ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করে এবং ধীরে ধীরে আরও বেশি ব্যাকলিঙ্ক অর্জনের সুযোগ তৈরি করে।

অনেক সময় দেখা যায়, একটি ওয়েবসাইট চালু হওয়ার পর মাসের পর মাস পার হলেও DA খুব বেশি বাড়ে না। এর পেছনে কিছু সাধারণ কারণ থাকতে পারে, যেমন পর্যাপ্ত ব্যাকলিঙ্ক না থাকা, স্প্যামি বা নিম্নমানের সাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়া, খারাপ ইউজার এক্সপেরিয়েন্স, SEO তে কম মনোযোগ দেওয়া, অথবা সাইটটি একেবারেই নতুন হওয়া। নতুন ডোমেইনের ক্ষেত্রে DA সাধারণত ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাই ধৈর্য ধরে সময় দিতে হয়। তবে ভুলগুলো ঠিক না করলে DA অনেক সময় স্থবির হয়ে থাকতে পারে।

এই সমস্যা সমাধানের জন্য প্রথমে একটি টেকনিক্যাল SEO অডিট করা উচিত। এরপর Moz, Ahrefs বা SEMrush-এর মতো টুল ব্যবহার করে ব্যাকলিঙ্ক বিশ্লেষণ করতে হবে। যদি স্প্যাম স্কোর বেশি থাকে, তাহলে সেই ক্ষতিকর লিঙ্কগুলো Disavow করা প্রয়োজন। পাশাপাশি নির্ভরযোগ্য ও অথরিটেটিভ ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য নিয়মিত প্রচারণা চালাতে হবে এবং একই সঙ্গে নিয়মিত, ইউনিক ও ইউজার ফোকাসড কনটেন্ট তৈরি করতে হবে, যা ধীরে ধীরে ওয়েবসাইটের DA উন্নত করতে সাহায্য করবে।

ডোমেইন অথরিটি কতটা সময়ে বাড়ে?

এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কেমন ভাবে কাজ করছেন তার উপর। সাধারণত নতুন সাইটের ক্ষেত্রে DA বাড়তে কমপক্ষে ৩-৬ মাস সময় লাগে। তবে নিয়মিত ভালো কনটেন্ট, কোয়ালিটি ব্যাকলিঙ্ক এবং সঠিক SEO অনুসরণ করলে ৬-১২ মাসের মধ্যে DA ৩০-৫০ পর্যন্ত পৌঁছানো সম্ভব। Moz সাধারণত প্রতি ৩-৪ সপ্তাহ পরপর DA আপডেট করে। তাই আপনি যদি কোনো বড় পরিবর্তন করেন, তার ফলাফল দেখতে অন্তত একমাস সময় দিন।মনে রাখবেন, DA একটি ধারাবাহিক উন্নয়নের প্রক্রিয়া একদিনে বা একমাসে DA ১০ থেকে ৮০ হবে না। ভালো কনটেন্ট ও স্ট্র্যাটেজিক প্রচারণার মাধ্যমেই আপনি ধাপে ধাপে এই স্কোর বাড়াতে পারবেন।

ডোমেইন অথরিটি যাচাই করার টুলসমূহ

নিচে কিছু জনপ্রিয় ও নির্ভরযোগ্য টুলের তালিকা দিলাম যেগুলোর মাধ্যমে আপনি আপনার ও প্রতিদ্বন্দ্বীর DA চেক করতে পারেন । এই টুলগুলো ব্যবহার করে আপনি শুধু নিজের না, প্রতিযোগীদের DA ও বিশ্লেষণ করতে পারবেন এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন।

টুল বর্ণনা
Moz Link Explorer DA ও PA চেক করার প্রধান টুল
Ahrefs ব্যাকলিঙ্ক প্রোফাইল বিশ্লেষণ এবং ডোমেইন র‍্যাংকিং
SEMrush সার্বিক SEO বিশ্লেষণ ও অথরিটি স্কোর
Ubersuggest Neil Patel-এর টুল যা DA সহ নানা মেট্রিক দেখায়
SEO PowerSuite অল-ইন-ওয়ান SEO টুলসের প্যাকেজ

 

শেষকথা,

ডোমেইন অথরিটি এখনকার ডিজিটাল দুনিয়ার এক অনিবার্য বিষয়। যদিও এটা গুগলের অফিসিয়াল কোনো র‍্যাংকিং ফ্যাক্টর নয়, তবুও এটি আপনার ওয়েবসাইটের শক্তি ও সার্চ ইঞ্জিনে অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।DA বাড়ানোর জন্য গুণগত কনটেন্ট, কোয়ালিটি ব্যাকলিঙ্ক, টেকনিক্যাল SEO ও নিয়মিত আপডেট এই চারটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এটি একটি ধৈর্য ও কৌশল নির্ভর প্রক্রিয়া। নিয়মিত চেষ্টার মাধ্যমে আপনি আপনার সাইটকে উচ্চ DA তে নিয়ে যেতে পারবেন এবং গুগলে ভালো র‍্যাংকিং অর্জন করতে পারবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Disclaimer

We strive to provide accurate information, but we cannot guarantee that all details are always fully updated.

আইটি বিতান এ আমরা চেষ্টা করি সহজ বাংলা ভাষায় আপনাদের কাছে প্রযুক্তির নতুন খবর ও দরকারি টিউটোরিয়াল তুলে ধরতে, যাতে সবাই সহজে বুঝতে পারে। স্মার্টফোন, অনলাইন ইনকাম কিংবা ডিজিটাল দুনিয়ার খুঁটিনাটি সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ,হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে  যুক্ত হোন।

আইটি বিতানে, আমরা প্রযুক্তি, গ্যাজেট রিভিউ এবং নানা ধরণের বিষয় নিয়ে ব্লগ লিখি। পাঠকের জন্য সহজ, প্রাসঙ্গিক এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করাই আমার প্রাথমিক উদ্দেশ্য। নতুন তথ্য শেয়ার করতে এবং পাঠকদের সাথে জ্ঞান ভাগাভাগি করতে পছন্দ করি।