আশ্বিনী পূর্ণিমা গাথা

প্রিয় পাঠক -পাঠিকাগণ আজকের এই আর্টিকেলে আশ্বিনী পূর্ণিমা গাথা সর্ম্পকে জানবো। এই পোষ্ট এর মাধ্যমে আপনি সহযেই আশ্বিনী পূর্ণিমা গাথা সহযেই জানতে ও পড়তে পারবেন। নিচে আশ্বিনী পূর্ণিমা গাথা দেওয়া হলো:
 
আশ্বিনী পূর্ণিমা গাথা

আশ্বিনী পূর্ণিমা গাথা

 আশ্বিনী পূর্ণিমা তিথি অতি শোভাময়,

প্রকৃতির রাজ্য সরে আনন্দিত রয়।

মাঠ ভরা দান ক্ষেত সোনার বরণ,

দেখিতে সুন্দর কত না যার বর্ণন।

মৃদু মৃদু বায়ু যবে প্রবাহিত হয়,

অপূর্ব তরঙ্গ খেলে ধান ক্ষেত ময়।

গোলাপ টগর চাঁপা শেফালি মালতি,

জল পদ্ম, স্থল পদ্ম, বেলা, জবা যুথি।

সুন্দর কুসুম রাশি বিকশিয়া ভরে,

সুমধুর গন্ধ দানে তৃপ্ত করে সবে।

কমলিনী কুমুদিনী ফোঁটে সরোবরে,

লিকুল তাহে নিত্যে গুণ গুণ করে।

পূর্ণ শশাঙ্ক আরো দেখে মান্তে স্নিগ্ধময়,

কুমুদিনী পেয়ে তারা আনন্দিত হয়।

প্রত্যুষে বিহঙ্গ কুল ডানা বিস্তারিয়া,

কল কল শব্দ করে আনন্দে মাতিয়া।

এমন সুন্দর দিনে বুদ্ধ প্রাণধন,

তাবতিংশ বর্ষাবাস করি সমাপন।

স্বর্ণ রোপ্য, মনিময় দিব্য সিঁড়ি দিয়া,

শাংকস্য নগর ধারে আসেন নামিয়া।

দেব নর ব্রহ্ম সবে সদা পরস্পর,

অবধি দুষ্টি দেখে পরম সুন্দর।

এই সুন্দর ক্ষণে দেব ব্রহ্মা নর,

সাধুবাদ করি তোলে ভূবন মুখরিত।

এমন সুন্দর দিনে মোরা সবে মিলি,

সর্বজ্ঞ বুদ্দকে পুজি ভক্তি প্রাণ খুলে।

 
যে কোন ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আর্টিকেলে দেওয়া আশ্বিনী পূর্ণিমা গাথা আপনার পরিচিতদেরকে শেয়ার করুন। যাতে সবাই জানতে পারে ও শিখতে পারে।
Read More  বুদ্ধ প্রশস্তি গাথা

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Disclaimer

We strive to provide accurate information, but we cannot guarantee that all details are always fully updated.

আইটি বিতান এ আমরা চেষ্টা করি সহজ বাংলা ভাষায় আপনাদের কাছে প্রযুক্তির নতুন খবর ও দরকারি টিউটোরিয়াল তুলে ধরতে, যাতে সবাই সহজে বুঝতে পারে। স্মার্টফোন, অনলাইন ইনকাম কিংবা ডিজিটাল দুনিয়ার খুঁটিনাটি সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ,হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে  যুক্ত হোন।

হাই! আমি ইমন। প্রযুক্তি, গ্যাজেট রিভিউ এবং নানা ধরণের বিষয় নিয়ে ব্লগ লিখি। পাঠকের জন্য সহজ, প্রাসঙ্গিক এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করাই আমার প্রাথমিক উদ্দেশ্য। নতুন তথ্য শেয়ার করতে এবং পাঠকদের সাথে জ্ঞান ভাগাভাগি করতে পছন্দ করি।