চীনের বাজারে নতুন Mijia মডেল আনল Xiaomi
স্মার্ট হোম পণ্যের তালিকায় এবার নতুন একটি air conditioner যুক্ত করেছে Xiaomi। Mijia Air Conditioner Giant Power Saver 2026 নামে আসা এই মডেলটি ইতোমধ্যে চীনের অনলাইন মার্কেট প্লেসে তালিকা ভুক্ত হয়েছে। ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৯৯ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৩৯ হাজার টাকার কাছাকাছি হতে পারে। কোম্পানির তথ্য অনুযায়ী, ৩০ মে থেকে এটি আনুষ্ঠানিক ভাবে বিক্রি শুরু হবে।
বিদ্যুৎ সাশ্রয়কে গুরুত্ব দিয়েই তৈরি নতুন air conditioner
এই air conditioner এর সবচেয়ে আলোচিত দিক হচ্ছে এর পাওয়ার সেভিং সক্ষমতা। ডিভাইসটি চীনের Level 1 energy efficiency সার্টিফিকেশন পেয়েছে এবং এর APF স্কোর ৫.৩৬। Xiaomi এর হিসাব বলছে, পুরোনো মানের মডেলের তুলনায় বছরে প্রায় ২০৮ কিলোওয়াট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ কম খরচ হতে পারে। অর্থের হিসেবে বছরে প্রায় ১২৪ ইউয়ান পর্যন্ত সাশ্রয়ের সম্ভাবনার কথাও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
এই পারফরম্যান্স নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ৯.৮cc কম্প্রেসর, ডুয়াল রো ইভাপোরেটর এবং ১০৮ মিলিমিটারের ক্রস ফ্লো ফ্যান। ইউনিটটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৭৬০ ঘনমিটার বাতাস প্রবাহ করতে পারে। Xiaomi দাবি করেছে, সাধারণ আকারের একটি কক্ষে নির্ধারিত তাপমাত্রায় পৌঁছাতে এটি প্রায় তিন মিনিট সময় নেয়।
স্মার্ট কন্ট্রোল ও ক্লাউডভিত্তিক অপ্টিমাইজেশন সুবিধা
নতুন air conditioner এ Xiaomi তাদের Mijia Lingyun control engine ব্যবহার করেছে। এটি ক্লাউড ভিত্তিক লার্নিং সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীর অভ্যাস বুঝে কুলিং ও হিটিং প্যাটার্ন সামঞ্জস্য করতে পারে। ঘুমের সময় স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা পরিবর্তনের মতো সুবিধাও এতে রাখা হয়েছে, যাতে আরাম বজায় রাখার পাশাপাশি বিদ্যুৎ খরচও কমানো যায়।
ডিভাইসটি Mijia অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে এবং HyperOS Connect সমর্থন থাকায় অন্যান্য স্মার্ট হোম ডিভাইসের সাথেও সংযুক্ত করা সম্ভব হবে। এছাড়া OTA আপডেট সুবিধা থাকায় ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ফিচার ও উন্নত এনার্জি সেভিং অ্যালগরিদম যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে কোম্পানি।
রক্ষণাবেক্ষণ ও সেফটি ফিচারেও বাড়তি গুরুত্ব
এই air conditioner এ ১২২ ধরনের স্বয়ংক্রিয় ডায়াগনস্টিক চেক সিস্টেম যুক্ত করা হয়েছে। ফিল্টার পরিষ্কারের প্রয়োজন হলে বা রেফ্রিজারেন্টের মাত্রা কমে গেলে অ্যাপের মাধ্যমে আগেই নোটিফিকেশন পাঠানো হবে।
রক্ষণাবেক্ষণ সহজ করতে এতে সেলফ ক্লিনিং প্রযুক্তিও রাখা হয়েছে। সিস্টেমটি ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অভ্যন্তরীণ অংশ পরিষ্কার ও শুকানোর কাজ সম্পন্ন করে, যাতে ছত্রাক ও ব্যাকটেরিয়া জমার ঝুঁকি কমে। এছাড়া বাইরের পরিবেশের তাপমাত্রা মাইনাস ৩৫ ডিগ্রি থেকে শুরু করে ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলেও ইউনিটটি কাজ করতে সক্ষম বলে জানানো হয়েছে।
রাতের ব্যবহারের জন্য কম শব্দের অপারেশন
রাতের সময় শব্দ কম রাখতে ইনডোর ইউনিটে বিশেষ সাইলেন্ট মোড দেওয়া হয়েছে। এই মোডে শব্দের মাত্রা ১৮ ডেসিবেল পর্যন্ত নেমে আসে। ফলে ঘুমের সময়ও তুলনামূলক শান্ত পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে দাবি করছে Xiaomi।
[ সোর্স: gizmochina ]





