reame P4 Lite 4G : ভারতের বাজেট মার্কেটে নতুনভাবে হাজির হয়েছে realme P4 Lite 4G। 4GB + 64GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা, তবে ১,০০০ টাকার ব্যাঙ্ক অফার এবং আরও ১,০০০ টাকার কুপন সুবিধা মিলিয়ে এটি ৭,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। একইভাবে 4GB + 128GB সংস্করণের মূল্য ১১,৯৯৯ টাকা, আর অফার প্রয়োগ করলে দাম দাঁড়াচ্ছে ৯,৯৯৯ টাকা। ফোনটি Flipkart, realme.com এবং অফলাইন রিটেল স্টোরে বিক্রি হচ্ছে।
ডিজাইন, বিল্ড ও ডিসপ্লে ফিচার
Coastline থিম থেকে অনুপ্রাণিত ডিজাইনে আসা এই ডিভাইসের পুরুত্ব ৭.৯৪ মিমি এবং ওজন ২০১ গ্রাম। রঙের তালিকায় রয়েছে Beach Gold, Sea Blue ও Obsidian Black। নোটিফিকেশন কাস্টমাইজের জন্য এতে ৯ কালার Pulse Light দেওয়া হয়েছে। স্থায়িত্বের দিক থেকে MIL-STD 810H সার্টিফিকেশনসহ ArmorShell Tough Build যুক্ত করা হয়েছে, যা ১.৮ মিটার পর্যন্ত ড্রপ সুরক্ষা দিতে সক্ষম। পাশাপাশি IP54 রেটিং থাকায় জল ও ধুলো প্রতিরোধের সুবিধাও মিলবে।

ডিসপ্লেতে রয়েছে ৯০Hz Eye Comfort সাপোর্ট এবং DC ডিমিং ফিচার, যা চোখের ওপর চাপ কমাতে সাহায্য করে। সর্বোচ্চ ৫৬৩ নিটস পীক ব্রাইটনেস পাওয়া যায়। Smart Touch ফিচারের কারণে ভেজা বা তেলযুক্ত হাতেও স্ক্রিন ব্যবহার করা সম্ভব। ৩০০% Ultra Volume সাপোর্ট ও AI Call Noise Reduction 2.0 প্রযুক্তি কলের সময় প্রায় ৮৬% ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে পারে।
পারফরম্যান্স ও সফটওয়্যার সুবিধা
realme P4 Lite 4G এ ব্যবহার করা হয়েছে UNISOC T7250 অক্টাকোর প্রসেসর, যা AnTuTu বেঞ্চমার্কে প্রায় ২,৮০,০০০ স্কোর অর্জন করেছে বলে জানানো হয়েছে। মাল্টিটাস্কিংয়ের জন্য ১২GB ডায়নামিক RAM সাপোর্ট রয়েছে, যার ফলে একসঙ্গে ১৪টি অ্যাপ ল্যাগ ছাড়াই ব্যবহার করা সম্ভব। গেমিংয়ের জন্য GT Boost প্রযুক্তি যুক্ত হয়েছে, এতে ৬০FPS পর্যন্ত স্টেবল পারফরম্যান্স এবং ১৮০Hz টাচ স্যাম্পলিং রেট পাওয়া যায়। দুর্বল নেটওয়ার্ক পরিবেশেও সংযোগ স্থিতিশীল রাখতে কোম্পানির নিজস্ব Signal Hunter Antenna প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
ক্যামেরা ও ব্যাটারি হাইলাইট
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ১৩MP AI প্রাইমারি ক্যামেরা এবং নাইট মোড। NEXT AI শুট ফিচারের অধীনে Circle to Search, AI Eraser, AI Clear Face ও AI Image Matting দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডে AI Boost কাজ করে দীর্ঘ সময় স্মুথ পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করে। ৬৩০০mAh ব্যাটারি এই সেগমেন্টে বড় আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে। কোম্পানির দাবি, টানা ৮ ঘণ্টা ব্যবহারের পরও ৬৫% এর বেশি চার্জ অবশিষ্ট থাকতে পারে। ১৫W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং মাত্র ৫ মিনিট চার্জে প্রায় ৫ ঘণ্টা মিউজিক প্লেব্যাক পাওয়া যায়। এছাড়া ৬W রিভার্স চার্জিংয়ের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করার সুবিধাও রয়েছে।
যারা ৪জি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য realme P4 Lite 4G একটি নতুন বিকল্প হিসেবে সামনে এসেছে। তবে ৫জি ফোন বিবেচনায় থাকলে Lava Bold N1 5G, Tecno Spark Go 5G এবং Samsung Galaxy A06 5G মডেল গুলিও বাজারে উপলব্ধ রয়েছে।
সোর্স: 91mobiles






