realme C83 5G : ভারতের বাজারে ৭ মার্চ অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে realme C83 5G। কোম্পানির ইন্ডিয়া ওয়েবসাইটে ইতিমধ্যেই ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে, যেখানে লঞ্চ ডেটের পাশাপাশি ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের সি সিরিজের মধ্যে এটিই হবে প্রথম স্মার্টফোন। এর আগে ২০২৫ সালের নভেম্বরে ভারতে realme C85 মডেলটি আনা হয়েছিল।
৭০০০mAh ব্যাটারি ও দীর্ঘ ব্যবহারের প্রতিশ্রুতি
realme C83 5G এর প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে ৭০০০mAh ব্যাটারি। কোম্পানির দাবি, এই ফোনে ৬ বছরের ব্যাটারি হেলথ সাপোর্ট থাকবে। একবার সম্পূর্ণ চার্জে ১৫ ঘণ্টা পর্যন্ত গেমিং এবং ২৭ ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যাবে বলে জানানো হয়েছে। বড় ব্যাটারির পাশাপাশি এতে Bypass Charging এবং Reverse Charging ফিচার যুক্ত থাকতে পারে।
১৪৪Hz ডিসপ্লে ও সুরক্ষায় বিশেষ জোর
ফোনটিতে ১৪৪ হার্টস রিফ্রেশ রেট সমর্থিত পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হবে। ডিসপ্লের সঠিক মাপ জানানো না হলেও কমপক্ষে ৬.৭৮ ইঞ্চির প্যানেল থাকতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি MIL-STD-810H সার্টিফিকেশন দেওয়া হয়েছে, যাতে পড়ে যাওয়ার পরও ডিভাইস সুরক্ষিত থাকে। জল ও ধুলোর বিরুদ্ধে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং থাকবে।
র্যাম, স্টোরেজ ও সম্ভাব্য দাম
realme C83 5G স্পারউটিং গ্রিন এবং ব্লুমিং পার্পল রঙে পাওয়া যাবে। স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে 4GB + 64GB, 4GB + 128GB এবং 6GB + 128GB অপশন রাখা হয়েছে। 4GB + 128GB ভেরিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা এবং 6GB + 128GB সংস্করণের দাম ১৬,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল বলে জানা গেছে। প্রাথমিক দাম ১৩,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে।
তুলনায়, আগের মডেল realme C85 5G এ ৭০০০mAh ব্যাটারি ও ১৪৪হার্টস ডিসপ্লে দেওয়া হয়েছিল। সেই ফোনে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর, ৬.৮ ইঞ্চির HD+ ডিসপ্লে, ৪৪ওয়াট ফাস্ট চার্জিং ও ৬.৫ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট ছিল। ক্যামেরা বিভাগে ৫০ মেগাপিক্সেল Sony IMX852 ডুয়েল রিয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছিল। এছাড়া ডিভাইসটিতে IP69 Pro রেটিংও ছিল।





