Galaxy Unpacked 2026 ইভেন্টে আসছে Galaxy S26 Ultra, 200MP ক্যামেরা ও নতুন চিপসেটের ঝলক

Galaxy Unpacked 2026: স্যামসাংয়ের বার্ষিক বড় লঞ্চ মঞ্চ আজ বসছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে। এই ইভেন্ট থেকেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে Galaxy S26 সিরিজ। ২৫ ফেব্রুয়ারি বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতের বাজারেও নতুন প্রোডাক্ট ঘোষণা করা হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। ইভেন্টটি সরাসরি সম্প্রচার করা হবে। স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট, Samsung Newsroom এবং কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লাইভ দেখা যাবে পুরো অনুষ্ঠান। ইউটিউব লাইভ স্ট্রিমের মাধ্যমেও Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra উন্মোচন দেখার সুযোগ থাকবে।

Samsung Galaxy S26 সিরিজে তিনটি মডেল

এবারের Galaxy Unpacked 2026 ইভেন্টে Galaxy S26 সিরিজের অধীনে তিনটি ফোন আনা হচ্ছে Samsung Galaxy S26+ এবং Samsung Galaxy S26 Ultra সহ স্ট্যান্ডার্ড মডেল।লিক তথ্য অনুযায়ী, Galaxy S26 এবং S26+ মডেলে Exynos 2600 ডেকাকোর প্রসেসর থাকতে পারে। অন্যদিকে Galaxy S26 Ultra তে Snapdragon Elite Gen 5 চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

Galaxy Unpacked 2026

ক্যামেরায় জোর, বিশেষ করে Ultra মডেলে

Galaxy S26 Ultra তে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা শোনা যাচ্ছে। এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত হতে পারে। পাশাপাশি ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকার তথ্য সামনে এসেছে। টেলিফটো লেন্স ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করতে পারে এবং পেরিস্কোপ লেন্সের মাধ্যমে ১০x পর্যন্ত জুম পাওয়া যেতে পারে।

Galaxy Unpacked 2026
image: news.samsung.com

Galaxy S26 এবং S26+ মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে ১/১.৫৬ ইঞ্চির ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল ৩x টেলিফটো লেন্স থাকতে পারে। সেলফির জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যুক্ত হতে পারে।

Read More  নাদিয়া আক্তার বৃষ্টি কে ? নাদিয়া লিংক

ডিসপ্লে ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা

ডিসপ্লের দিক থেকেও তিনটি ফোনেই আলাদা আকার দেখা যেতে পারে। Galaxy S26 মডেলে ৬.২৬ ইঞ্চি থেকে ৬.৩ ইঞ্চির মধ্যে স্ক্রিন থাকতে পারে। Galaxy S26+ এ ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর Galaxy S26 Ultra-তে থাকতে পারে ৬.৯ ইঞ্চির QHD+ Dynamic AMOLED ডিসপ্লে।তিনটি মডেলেই অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, উচ্চ ব্রাইটনেস এবং HDR সাপোর্ট পাওয়া যেতে পারে বলে জানা গেছে।Galaxy Unpacked 2026 ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এখন দেখার বিষয়, ঘোষণার মঞ্চে স্যামসাং এই তথ্যগুলির কতটা বাস্তবে রূপ দেয়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Disclaimer

We strive to provide accurate information, but we cannot guarantee that all details are always fully updated.

আইটি বিতান এ আমরা চেষ্টা করি সহজ বাংলা ভাষায় আপনাদের কাছে প্রযুক্তির নতুন খবর ও দরকারি টিউটোরিয়াল তুলে ধরতে, যাতে সবাই সহজে বুঝতে পারে। স্মার্টফোন, অনলাইন ইনকাম কিংবা ডিজিটাল দুনিয়ার খুঁটিনাটি সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ,হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে  যুক্ত হোন।

হাই! আমি ইমন। প্রযুক্তি, গ্যাজেট রিভিউ এবং নানা ধরণের বিষয় নিয়ে ব্লগ লিখি। পাঠকের জন্য সহজ, প্রাসঙ্গিক এবং তথ্যবহুল কনটেন্ট তৈরি করাই আমার প্রাথমিক উদ্দেশ্য। নতুন তথ্য শেয়ার করতে এবং পাঠকদের সাথে জ্ঞান ভাগাভাগি করতে পছন্দ করি।

Leave a Comment