Redmi A7 : Redmi এর নতুন A-সিরিজ ঘিরে আবারও চর্চা শুরু হয়েছে। থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Redmi A7 নামের একটি ডিভাইস ধরা পড়েছে। তালিকায় ফোনটির মডেল নম্বর হিসেবে 26020RNB4A উল্লেখ আছে। এর আগে একই ডিভাইস ইউরোপের EEC অথরিটি সাইটেও দেখা গিয়েছিল। লিস্টিং থেকে নিশ্চিত হয়েছে যে এই মডেলে 5G সাপোর্ট থাকছে না। অর্থাৎ Redmi A7 সরাসরি 4G সেগমেন্টেই আসতে পারে। একই সময়ে Redmi A7 Pro সম্পর্কেও তথ্য সামনে এসেছে। এই মডেলের সম্ভাব্য নম্বর 25128RN17A, 25128RN17Y এবং 25128RN17G। রিপোর্ট বলছে, Pro সংস্করণেও 5G কানেক্টিভিটি নাও থাকতে পারে। ফলে দু’টি ফোনই 4G ক্যাটাগরিতে লঞ্চ হওয়ার সম্ভাবনা জোরালো।
Poco ব্র্যান্ডের সাথে রিব্র্যান্ডিং জল্পনা
Poco ইতিমধ্যে Poco C81 এবং Poco C81 Pro নামে দুটি ডিভাইসের উপর কাজ শুরু করেছে। বিভিন্ন বাজারে এই মডেলগুলো Redmi A7 এবং A7 Pro নামে হাজির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে স্পেসিফিকেশনের মিল থাকার ইঙ্গিত মিলেছে। শুধু মেমরি বা স্টোরেজ কনফিগারেশনে কিছু পার্থক্য থাকতে পারে বলে শোনা যাচ্ছে।

সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
রিপোর্ট অনুযায়ী Poco C81 এবং C81 Pro তে 6.9 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে থাকতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হতে পারে। সফটওয়্যারের ক্ষেত্রে Android 15 বেসড HyperOS 3 ব্যবহার করা হতে পারে। পারফরম্যান্সের জন্য Unisoc T7250 প্রসেসর দেওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
মেমরির দিক থেকে 4GB LPDDR4x RAM এবং সর্বোচ্চ 128GB স্টোরেজ থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি এবং 15W চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। ক্যামেরা সেটআপ হিসেবে 50MP রিয়ার ক্যামেরা ও 13MP ফ্রন্ট ক্যামেরার উল্লেখ রয়েছে।
লঞ্চের অপেক্ষায় বাজেট 4G সিরিজ
বর্তমানে সার্টিফিকেশন প্ল্যাটফর্মের তথ্য ছাড়া অফিসিয়াল কোনো ঘোষণা সামনে আসেনি। তবে ধারনা করা হচ্ছে, খুব শিগগিরই কোম্পানি Redmi A7 এবং Redmi A7 Pro নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। যদি রিপোর্টের তথ্য সঠিক হয়, তাহলে বড় ডিসপ্লে, 6000mAh ব্যাটারি এবং 4G কানেক্টিভিটির সঙ্গে এই সিরিজ বাজেট সেগমেন্টে জায়গা করে নিতে পারে।





