Motorola Edge 70 Fusion : ভারতে নতুন একটি এজ সিরিজের স্মার্টফোন নিয়ে আগেই টিজার দিয়েছিল Motorola। নাম ঘোষণা না করলেও fusion শব্দের ব্যবহার এবং প্রিমিয়াম ডিজাইনের ইঙ্গিত থেকে ধারণা মিলছিল কোন মডেলটি আসতে পারে। এখন Flipkart আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে ডিভাইসটি হচ্ছে Motorola Edge 70 Fusion। ই কমার্স প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য থেকেই বোঝা যাচ্ছে, খুব শিগগিরই ভারতের বাজারে ফোনটির আত্মপ্রকাশ হতে চলেছে।
ক্যামেরা ও ডিসপ্লেতে বড় চমক
Flipkart এ প্রকাশিত তথ্য অনুযায়ী, Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে 50MP Sony LYT-710 প্রাইমারি ক্যামেরা নিয়ে আসছে। এই মেইন ক্যামেরার সঙ্গে থাকবে 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স, আর সামনে থাকছে 32MP সেলফি ক্যামেরা। ডিসপ্লের দিক থেকেও ফোনটি আলাদা নজর কাড়ছে। এতে থাকছে 144Hz রিফ্রেশ রেটসহ 1.5K True Color কোয়াড-কার্ভড স্ক্রিন, যা ভারতে এই স্পেসিফিকেশনের একমাত্র বলে উল্লেখ করা হয়েছে। আগের তথ্য অনুযায়ী, ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চি, পিক ব্রাইটনেস 5200nits এবং Gorilla Glass 7i প্রোটেকশন থাকবে।
ডিজাইন, ব্যাটারি ও পারফরম্যান্স
ডিজাইনের ক্ষেত্রে Motorola Edge 70 Fusion এ ব্যবহার করা হয়েছে ফ্যাব্রিক ফিনিশ, যা Pantone™ curated রঙের সঙ্গে মিলিয়ে প্রিমিয়াম লুক দিচ্ছে। ভারতে এটি পাওয়া যাবে Pantone Blue Surf, Pantone Country Air এবং Pantone Silhouette এই তিনটি রঙে। যদিও আগের গ্লোবাল লিকসে আরও কিছু Pantone শেডের কথা শোনা গিয়েছিল, ভারতীয় ভ্যারিয়েন্টে শুরুতে সীমিত রঙই থাকছে।
ব্যাটারির ক্ষেত্রে এটি Edge সিরিজের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে আসছে, যা একবার চার্জে সর্বোচ্চ ৫২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করার দাবি করা হয়েছে। পারফরম্যান্সের জন্য থাকবে Snapdragon 7s Gen4 প্রসেসর, সঙ্গে সর্বোচ্চ 12GB RAM এবং Android 16। এছাড়া ফোনটি IP69 ও IP68 রেটিং সমর্থন করবে বলেও জানা গেছে।
লঞ্চ টাইমলাইন নিয়ে ইঙ্গিত
সব স্পেসিফিকেশন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে Flipkart এর প্রোমো পেজ থেকে ইঙ্গিত মিলছে, মার্চের শুরুতেই ভারতে Motorola Edge 70 Fusion লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট তারিখ এখনো জানায়নি Motorola। ভারতের মিডরেঞ্জ সেগমেন্টে এই নতুন ডিভাইসটি যে বড় প্রতিযোগিতা তৈরি করবে, সেটি এখনই স্পষ্ট।






