Vivo X300 FE লিক: Vivo তাদের X সিরিজে নতুন একটি মডেল যোগ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন Vivo X300 FE ইতিমধ্যেই V2537 মডেল নম্বরসহ Geekbench এ দেখা গেছে। সেখানে ফোনটির চিপসেট হিসেবে Qualcomm এর সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহারের ইঙ্গিত মিলেছে। তালিকাভুক্ত তথ্য অনুযায়ী প্রসেসরে 3.80GHz ক্লক স্পিডের দুটি হাই-পারফরম্যান্স কোর, 3.32GHz গতির ছয়টি কোর এবং Adreno 829 GPU রয়েছে। এই কনফিগারেশন থেকে Snapdragon 8 Gen 5 ব্যবহারের সম্ভাবনা সামনে এসেছে।
Geekbench 6.5 টেস্টে ডিভাইসটি সিঙ্গেল কোরে 2701 এবং মাল্টি কোরে 8180 পয়েন্ট অর্জন করেছে। পরীক্ষার সময় ইউনিটটিতে 12GB RAM ও Android 16 চলছিল, সঙ্গে থাকতে পারে OriginOS 6। স্কোর বিবেচনায় এটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ক্যাটেগরিতে শক্ত অবস্থান তৈরি করতে পারে।

স্টোরেজ ও কালার ভেরিয়েন্ট সম্পর্কে যা জানা গেছে
লিক হওয়া তথ্য বলছে, Vivo X300 FE দুটি স্টোরেজ অপশনে বাজারে আসতে পারে 12GB + 256GB এবং 12GB + 512GB। আগে X200 FE একই ধরনের কনফিগারেশনে উন্মোচিত হয়েছিল। রঙের দিক থেকে ব্লু ও ব্ল্যাক অপশন পাওয়া যেতে পারে, যদিও ভিন্ন বাজারে আলাদা কালার ভেরিয়েন্ট থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটি X300 সিরিজের তুলনামূলক সাশ্রয়ী মডেল হতে পারে এবং মার্চ মাসের দিকে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। এর আগে এটি দুটি সার্টিফিকেশন সাইটেও তালিকাভুক্ত হয়েছিল।
Vivo X300 FE
– 12GB+256GB
– 12GB+512GB
– Black | BlueThere could be more color options#Vivo #VivoX300FE https://t.co/Q7mJJLBJtv
— Anvin (@ZionsAnvin) February 16, 2026
ডিসপ্লে ও ক্যামেরা সেটআপ
ফোনটিতে 6.31 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং উচ্চ রেজোলিউশন আউটপুটের কথা বলা হয়েছে। আকারে ছোট হলেও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই প্যানেল ব্যবহার করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের ইঙ্গিত মিলেছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে। সামনে সেলফির জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
Vivo X300 FE তে 6,500mAh ব্যাটারি ব্যবহারের তথ্য সামনে এসেছে। চার্জিং সাপোর্ট হিসেবে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং থাকতে পারে। নিরাপত্তার জন্য আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাশাপাশি ডুয়েল স্পিকার ও x-axis লিনিয়ার মোটর যুক্ত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে।
অফিসিয়াল ঘোষণা এখনও বাকি থাকলেও ধারাবাহিক লিক থেকে স্পষ্ট, Vivo X300 FE কমপ্যাক্ট সাইজে ফ্ল্যাগশিপ লেভেলের হার্ডওয়্যার অফার করার প্রস্তুতি নিয়েছে। নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে এই মডেলটি নজরে রাখা যেতে পারে।





