Oppo Find X9s: Oppo ইতিমধ্যেই জানিয়েছে যে Oppo Find X9s ভারতে আসছে এবং এতে থাকবে MediaTek Dimensity 9500s চিপসেট। এখন নতুন এক ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে, গ্লোবাল মার্কেটের জন্য যে মডেলটি আসবে, সেটির স্পেসিফিকেশন চীনা সংস্করণ থেকে কিছুটা আলাদা হতে পারে। সামনে অফিসিয়াল লঞ্চের আগে এই তথ্য গুলোই এখন আলোচনার কেন্দ্রে।
ডিসপ্লে ও ডিজাইনে পার্থক্য
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Oppo Find X9s এর গ্লোবাল ভার্সনে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চির ১২০Hz AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫K। অন্যদিকে চীনা ভ্যারিয়েন্টে ৬.৩ ইঞ্চির তুলনামূলক ছোট OLED স্ক্রিন থাকার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অর্থাৎ, দুই সংস্করণের স্ক্রিন সাইজ ও প্যানেল টাইপে স্পষ্ট পার্থক্য থাকতে পারে।
ক্যামেরা ও সফটওয়্যার তথ্য
গ্লোবাল সংস্করণে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে জানা গেছে। এতে ৫০MP Sony LYT-700 প্রধান সেন্সর, ৫০MP আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুমসহ ৫০MP টেলিফটো ক্যামেরা থাকার ইঙ্গিত মিলেছে। সেলফির জন্য থাকতে পারে ৩২MP ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে চীনা সংস্করণে ডুয়াল ২০০MP রিয়ার ক্যামেরা সেটআপ আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। সফটওয়্যারের ক্ষেত্রে Oppo Find X9s এ Android 16 ভিত্তিক ColorOS 16 থাকতে পারে।
ব্যাটারি ও লঞ্চ টাইমলাইন
ব্যাটারির দিক থেকেও গ্লোবাল ও চীনা মডেলের মধ্যে পার্থক্য থাকতে পারে। গ্লোবাল ভ্যারিয়েন্টে ৭,০২৫mAh ব্যাটারি এবং ১০০W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা বলা হচ্ছে। তবে এতে ওয়্যারলেস চার্জিং নাও থাকতে পারে। চীনা সংস্করণে ৭,০০০mAh ব্যাটারি থাকতে পারে। সব মিলিয়ে, Oppo Find X9s-এর গ্লোবাল লঞ্চ ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ভারতও অন্তর্ভুক্ত থাকতে পারে। এখন দেখার বিষয়, অফিসিয়াল ঘোষণায় এই ফাঁস হওয়া তথ্য কতটা সত্যি প্রমাণিত হয়।
তথ্যসূত্র: ট






