Honor Magic V6: Honor এর পরবর্তী ফোল্ডেবল ফোন Honor Magic V6 এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে এর ছবি ও তথ্য প্রকাশ্যে এসেছে। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo তে হংকং অভিনেতা ও গায়ক Nicholas Tse একটি কমার্শিয়াল শুটের সময় অত্যন্ত পাতলা একটি ফোল্ডেবল ফোন হাতে দেখা গিয়েছেন, যা Honor Magic V6 বলেই মনে করা হচ্ছে।
ছবিতে দেখা যাচ্ছে, ডিভাইসটির পেছনে কোম্পানির পরিচিত অক্টাগোনাল ক্যামেরা মডিউল রাখা হয়েছে। ফ্রেমে অ্যান্টেনা লাইনের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে এতে মেটাল বিল্ড থাকতে পারে। ডিজাইনের ক্ষেত্রে লাল রঙের ভেগান লেদার ফিনিশ বিশেষভাবে নজর কেড়েছে এবং এটিকেই প্রধান কালার ভ্যারিয়েন্ট হিসেবে ধরা হচ্ছে।

বড় ব্যাটারি ও দ্রুত চার্জিংয়ের ইঙ্গিত
চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে ফোনটির লিস্টিং দেখা গেছে। সেখানে উল্লেখ আছে, Honor Magic V6 এ প্রায় 7,150mAh ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। এই তথ্য সঠিক হলে এটি ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ক্যাটাগরিতে সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত ডিভাইস গুলোর একটি হতে পারে। একইসঙ্গে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনাও সামনে এসেছে। ফলে বড় ব্যাটারির পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধাও মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসেসর, ক্যামেরা ও অন্যান্য সম্ভাব্য ফিচার
রিপোর্ট অনুযায়ী, এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হতে পারে। ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি সেন্সর থাকতে পারে, যার সঙ্গে বড় সেন্সর এবং অটোফোকাস পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত থাকতে পারে।ফোনটিতে ওয়্যারলেস চার্জিং, সম্পূর্ণ ওয়াটারপ্রুফিং এবং Beidou স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট যোগ হতে পারে বলেও শোনা যাচ্ছে। ডিজাইন ও পাতলাত্বের দিকেই এবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


আগের মডেলের তুলনা ও সম্ভাব্য লঞ্চ সময়
গত বছর লঞ্চ হওয়া Honor Magic V5 মডেলের থিকনেস ছিল 8.8mm এবং ওজন 219 গ্রাম। সেই ডিভাইসে 6,100mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তুলনায় Magic V6 আরও উন্নত ডিজাইন এবং বড় ব্যাটারি নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।আন্তর্জাতিক মঞ্চে উন্মোচনের সম্ভাবনা রয়েছে Mobile World Congress 2026 এ, যা ৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা।
রঙের দিক থেকে Snow White, Velvet Black, Red Hare এবং Sunrise Gold অপশন থাকতে পারে বলে আগের তথ্য থেকে জানা গেছে। তবে এই সব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলেই চূড়ান্ত স্পেসিফিকেশন পরিষ্কার হবে।





