শুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য

প্রিয় পাঠক -পাঠিকাগণ আজকের এই আর্টিকেলে শুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য সর্ম্পকে জানবো। এই পোষ্ট এর মাধ্যমে আপনি সহযেই শুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য সহযেই জানতে ও পড়তে পারবেন। নিচে শুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য দেওয়া হলো:
শুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য

 

বৌদ্ধদের ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মধ্যে পূর্ণিমা তিথিগুলোর গুরুত্ব অনেক বেশি। ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের জন্য এক মহা-পবিত্র দিন।বৌদ্ধদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাৎপর্যময় পূর্ণ তিথি হলো আষাঢ়ী পূর্ণিমার তিথি।

আষাঢ় মাসের পূর্ণিমা তিথি আষাঢ়ী পূর্ণিমা নামে খ্যাত। এই পূর্ণিমা তিথিতে তথাগত ভগবান বুদ্ধের জীবনে গুরুত্বপূর্ণ  ঘটনাবলি ব্যাপক তাৎপর্য বহনে করে।বিশেষ করে শুভ আষাঢ়ী পূর্ণিমার মহাপবিত্র দিনে-আষাঢ়ী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ মাতৃগর্ভে জন্মগ্রহন করেন।

শুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই পূর্ণিমা তিথিতে তিনি গৃহত্যাগ করেন।সারনাথে ধর্ম প্রচার করেন এই পূর্ণিমার তিথিতে।ভিক্ষুগণ এই পূর্ণিমাতে বর্ষাবাস গ্রহণ করেন।তারা তিনমাস ধ্যান চর্চায় নিবিষ্ট থাকেন।

এতে গৃহিরা অষ্টশীল ও উপোসথ পালন করে থাকেন।উপোসথ অর্থ হলো উপবাস।উপোসথ বৌদ্ধদের ঐকটি পূণ্যময় ব্রত।উপোসথ গ্রহণ করলে দুপুর বারোটার পর থেকে সূর্যদয়ের আগ পযর্ন্ত পানীয় ছাড়া আর অন্য কিছুই গ্রহন করা যায় না।এই পূর্ণিমার তিথিতে বুদ্ধ ঋদ্ধি প্রদর্শন করেন।ঋদ্ধি অর্থ হলো অলৌকিক শক্তি।এই পূর্ণিমার তিথিতে তিনি তাবতিংসে স্বর্গে গমন করেন এবং সেখানে তিনি তার মাকে ধর্মোদেশ দেন। এজন্য আষাঢ়ী পূর্ণিমা তিথি সকল বৌদ্ধদের জন্য অতি পবিত্র একটা দিন।

অতএব বলতে হয় আষাঢ়ী পূর্ণিমার মহাত্র্য অনেক।এই পবিত্র তিথি বিবিধ বৈশিষ্ট্য  মন্ডিত বিধায় সারা বিশ্বের বৌদ্ধ জনগণ শ্রদ্ধাভরে পালন করে থাকেন।ছয়টি অনন্য মহিমায় মহিমান্বিত পবিত্র আষাঢ়ী পূর্ণিমার স্নিগ্ধ জোছনা ধারায় ধুরে যাক মানুষের সমস্ত ক্লেশরাশি। মৈত্রির বন্ধনে আবদ্ধ হোক সকলের অন্তর।

পৃথিবীর সকল বৌদ্ধ ধর্মালম্বীদের জানাই আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।

জগতের সকল প্রাণী সুখী হোক

সব্বে সত্তা সূখী ব হন্ত্তো

যে কোন ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই আর্টিকেলে দেওয়া শুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য আপনার পরিচিতদেরকে শেয়ার করুন। যাতে সবাই জানতে পারে ও শিখতে পারে।
Disclaimer

We do not guarantee that the information of this page is 100% accurate and up to date. Read More.